OsmanIT ← অ্যাপের পেজ

কলের পুরো অডিও আনলক করবেন কিভাবে

সবকিছু অ্যাপের ভেতরেই হয়। বিকাশ বা নগদে টাকা পাঠান, তারপর TrxID দিন। ১-২ মিনিটের মধ্যে আনলক হয়ে যাবে।

১ মাস ৫০৳ ২ মাস ৯৫৳ ৩ মাস ১৪০৳ ৬ মাস ২৫০৳ লাইফটাইম ৪৯৯৳
১

অ্যাপ খুলে "কিনুন" চাপুন

হোম স্ক্রিনে একটু নিচে নামলে "টিপস"-এর ঠিক উপরে সোনালি কার্ডটা দেখবেন।

কার্ড না দেখলে সেটিংস → অডিও → কলের অডিও আনলক করুন-এ চাপ দিন।

২

প্ল্যান আর পেমেন্টের উপায় বাছুন

প্ল্যান বাছুন, তারপর বিকাশ বা নগদ বেছে নিন। বাক্সে দেখাবে কোন নম্বরে কত টাকা পাঠাতে হবে।

নম্বরে চাপ দিলে কপি হয়ে যাবে।

টাকা একবারই পাঠান। কোড আসতে দেরি হলে আবার টাকা পাঠাবেন না।

৩

বিকাশ বা নগদ অ্যাপে টাকা পাঠান

নিজের বিকাশ বা নগদ অ্যাপ থেকে স্বাভাবিক নিয়মে টাকা পাঠান:

bKash পার্সোনাল: 01869368065-এ Send Money
bKash মার্চেন্ট: 01625251930-এ Payment
Nagad: 01625251930-এ Send Money

টাকা পাঠানোর পর একটা SMS আসবে। তাতে থাকা TrxID (ট্রানজেকশন আইডি) পরের ধাপে লাগবে।

৪

নম্বর আর TrxID দিয়ে যাচাই করুন

আমাদের অ্যাপে ফিরে আসুন। যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটা আর TrxID লিখুন, তারপর "যাচাই করে আনলক করুন" চাপুন।

টাকা পৌঁছাতে সাধারণত ১-২ মিনিট লাগে। এই সময়ে অ্যাপ নিজে থেকেই বারবার মিলিয়ে দেখবে।

অ্যাপ বন্ধ করে ফেললেও সমস্যা নেই। আবার খুললে একই TrxID দিয়ে নিজে থেকেই আবার চেষ্টা করবে।

৫

আনলক হয়ে গেছে

এখন থেকে কলের পুরো অডিও রেকর্ড হবে। সেটিংস → অডিও-তে লেখা থাকবে কোন তারিখ পর্যন্ত চালু আছে।

মেয়াদ শেষের ৫ দিন আগে হোম স্ক্রিনে "নবায়ন করুন" দেখাবে। আগেভাগে নবায়ন করলে নতুন মেয়াদ আগের মেয়াদের শেষ থেকে যোগ হবে, একদিনও নষ্ট হবে না।

প্রশ্ন ও উত্তর

ইনস্টলের সময় "App blocked to protect your device" দেখাচ্ছে। Play Store → প্রোফাইল ছবি → Play Protect → ⚙️ → "Scan apps with Play Protect" বন্ধ করে ইনস্টল করুন, তারপর আবার চালু করে দিন। কেন হয় তা অ্যাপের পেজে লেখা আছে।
অ্যাপ ছাড়া ওয়েবসাইট থেকে কেনা যায়? যায়। কেনার পেজে একই তিনটা ধাপ আছে। সেখানে আপনার ডিভাইস আইডি দিতে হবে, যেটা অ্যাপের কেনার স্ক্রিনের নিচে দেখায় (যেমন 7K4M-92XB)। কোড পাওয়ার পর অ্যাপে "কোড আছে?" চেপে বসিয়ে দিন।
ভুল করে দুবার টাকা পাঠিয়ে ফেলেছি। অ্যাপ নিজেই সেটা ধরে আপনাকে জানাবে। দুটো TrxID সহ WhatsApp-এ জানান। বাড়তি টাকা ফেরত দেওয়া হবে, অথবা চাইলে মেয়াদের সাথে যোগ করে দেওয়া হবে।
অনেকক্ষণ হয়ে গেল, তবু কোড আসছে না। TrxID আর যে নম্বর থেকে পাঠিয়েছেন তা আবার মিলিয়ে দেখুন। ঠিক থাকলে TrxID-টা WhatsApp-এ পাঠান, আমরা হাতে কোড দিয়ে দেব।
ফোন রিসেট করেছি বা নতুন ফোন নিয়েছি। একটা কোড শুধু এক ফোনেই চলে। আগের TrxID আর নতুন ফোনের ডিভাইস আইডি WhatsApp-এ পাঠান, বাকি মেয়াদের জন্য নতুন কোড পেয়ে যাবেন।
না কিনলে কী হবে? প্রিমিয়াম সংস্করণ ১.৩.০ থেকে প্ল্যান ছাড়া খোলে না। ফ্রি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরের সংস্করণ নিন — সেখানে কলের অডিও নেই, বিজ্ঞাপন আছে।
ওয়েবসাইট থেকে কিনুন

সমস্যায়: WhatsApp +880 1625-251930